বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী মনোনায়ন দাখিল করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ সেখের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন প্রার্থীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয় লাভ করেন। শুন্য পদে আগামী ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। ডৌয়াতলা ইউনিয়নের চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ৪ জুলাই মনোনয়ন ফরম জমা দানের শেষ দিন চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এরা হলেন, খলিলুর রহমান বাদল, আল-আমিন সিকদার ও তারেক হোসেন মনির। উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে, ডৌয়াতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫টি ভোট কেন্দ্রের ৪২টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৫ হাজার পাঁচশত ৯৩ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ছয়শত ৭৮ জন, মহিলা ভোটার ৭ হাজার নয়শত ১৫ জন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ সেখ বলেন, ডৌয়াতলা ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩ জন মনোনায়ন দাখিল করেছেন। শুক্রবার (৫ জুলাই) প্রার্থীদের মনোনায়নপত্র বাছাই ও মঙ্গলবার আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের তারিখ (১০ জুলাই) বুধবার। প্রতিক বরাদ্দ ১১ জুলাই বৃহস্পতিবার। শনিবার (২৭ জুলাই) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।