মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে সফল উদ্যোক্তা ও খামারি আসাদুজ্জামানের(মুক্তা) মন্ডল ডেইরী এগ্রোফার্মে বিভিন্ন উপজেলার খামারিদের এক্সপ্রোজার ভিজিট অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২জুলাই) সকাল আনুমানিক ১১.৩০ ঘটিকায় বিরামপুর পৌরসভার টাটাকপুর গ্রামের মন্ডল ডেইরী এগ্রোফার্মে নবাবগঞ্জ ও ফুলবাড়ী উপজেলার LDDP প্রকল্পের আওতায় পিজি গ্রুপের খামারিদের নিয়ে এক্সপ্রোজার ভিজিট অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ রবিউল ইসলাম এবং নবাবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান। ডঃ রবিউল ইসলাম বলেন LDDP প্রকল্পের আওতায় পিজি গ্রুপের খামারিদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এবং প্রশিক্ষণ শেষে এক্সপ্রোজার ভিজিটের ব্যবস্থা করা হয়ে থাকে।এ লক্ষ্যে অভিজ্ঞ খামারীদের খামারে নিয়ে গিয়ে হাতে কলমে তাদের দেখানো হয়, উদ্দেশ্যে যেন তারা বিজ্ঞানসম্মতভাবে খামার করতে উদ্বুদ্ধ হয়।এ প্রকল্পের আওতায় ১২ টি গ্রুপে প্রতিটি গ্রুপে ৪০ জন সদস্য রয়েছেন । প্রতিটি গ্রুপের সদস্যদের এই এক্সপ্রোজার ভিজিট করানো হয়। আজকে ২টি গ্রুপের ৮০ জন সদস্য এক্সপ্রোজার ভিজিটে উপস্থিত ছিলেন। ফুলবাড়ি উপজেলার বেত দিঘি ইউনিয়নের পিজি সদস্য সৌভিক বলেন,অন্য উপজেলার খামারে এসে খামার পরিষ্কার,পরিচ্ছন্ন, গরুর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থা এবং বিজ্ঞানসম্মতভাবে খামার করার অভিজ্ঞতা অর্জন করছি।এছাড়াও ফুলবাড়ি উপজেলার এক্সপ্রোজার ভিজিটে আসা খামারি রেহেনা খাতুন বলেন,ভবিষ্যতে বড় আকারে খামার করলে যেন বিজ্ঞানসম্মতভাবে খামার করতে পারি এই অভিজ্ঞতা নেয়ার জন্যই আসছি।