মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
খানসামা উপজেলায় মাদকদ্রব্যসহ ৪ জনকে গ্রেফতার করেছে খানসামা থানা পুলিশ। শুক্রবার (২৮ জুন) রাতে উপজেলার ভাবকী ইউনিয়নের দেলগাঁও যুগিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ দুলাল হোসেনের স্ত্রী মোছাঃ হালিমা বেগম (৫২),মোঃ দুলাল হোসেনের পুত্র মানিক ইসলাম (২২), জহিম পাড়া এলাকার মৃত আজিজ আলীর পুত্র মোঃ রোস্তম আলী (২৭), বৈরাগীপাড়ার দিলিপ মহন্তের পুত্র গৌতম মহন্ত (১৯)। এসময় তাদের কাছে ৭০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, একটি রেজিঃ বিহীন PULSER ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করে। বিষয়টি নিশ্চিত করে খানসামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে,২৯ জুন শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে বাঁচাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে