নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
দীর্ঘ ২০ দিনেও খোঁজ মিলেনি কুমিল্লা নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়ন বিরুলী গ্রামের মজুমদার বাড়ির বৃদ্ধা আমেনা বেগমের (৬৫)। বৃদ্ধার স্বজনেরা তাকে খুঁজে না পেয়ে দিশেহারা।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মৌকারা ইউনিয়ন বিরুলী মজুমদার বাড়ির মৃত নুনু মিয়ার স্ত্রী আট সন্তানের জননী বৃদ্ধা আমেনা বেগম মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। গত ৮ জুন শনিবার সকাল ১১ টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায় আমেনা বেগম। ইতিমধ্যে তার সন্তান ও স্বজনেরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। তাকে খুঁজে না পেয়ে স্বজনরা দিশেহারা। এ বিষয়ে গত বৃহস্পতিবার (২৭জুন) নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি করেন আমেনা বেগমের সেজু ছেলে নজির আহমেদ। নাঙ্গলকোট থানার সাধারণ ডায়েরি নং- ১২৯২।আমেনা বেগমের সন্ধান পেলে ০১৬২০ ৬৫১০৩২ , ০১৮৪২ ৫৫৩৩৫৮ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন স্বজনরা।