মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বান্নী ঘাট নামক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি হয়েছে বলে জানা যায়। গত ২৭ শে জুন বৃহস্পতিবার দিবাগত রাতে সবার অজান্তে বিদ্যালয়ের তালা ভেঙে ৪টি সিলিং ফ্যান, ৮ টি এনার্জি বাল্ব,৩ টি পানির পটসহ ভারী দামী প্লেট গ্লাস চুরি হয়েছে। এব্যাপারে বান্নী ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিতা রানী রায় পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। চুরি সংগঠিত ব্যাপারে প্রধান শিক্ষিকা রিতা রানী রায়ের সাথে কথা বললে তিনি জানান, বিদ্যালয়টি নিভৃত পল্লী এলাকায় অবস্থিত ও লোকালয়ে নির্জন হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের শিক্ষা উপকরণ হিসাবে ল্যাপটপ, কম্পিউটার এমনকি দামি আসবার পত্র রেখে দুশ্চিন্তা ভোগ করে আসছি। এমত অবস্থায় বিদ্যালয়টির সার্বিক নিরাপত্তা বিধানে একজন নৈশো প্রহরী নিয়োগ দিলে আমরা বড়ই দুশ্চিন্তা মুক্ত ও নিরাপত্তায় থাকবো। সেই সাথে আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জরুরি হস্তক্ষেপ ও আকুল আবেদন জানাচ্ছি।