মো: রমিজ আলী,
সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন নিমতল এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এনএসআইয়ের এক অভিযানে এক গ্যাস সিলিন্ডার মজুদদারকে এক লক্ষ টাকা জরিমান করা হয়েছে। বুধবার (২৬ জুন) বিকেল ৫ টার সময় অনুমোদনবিহীনভাবে গ্যাস সিলিন্ডার মজুদ এবং বিক্রির দায়ে সীতাকুণ্ড মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।অভিযান সূত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিরা নিমলত আবাসিক এলাকায় প্রায় এক হাজারের অধিক গ্যাস সিলিন্ডার এলোমেলো বিপজ্জনকভাবে রাখা আছে। এছাড়াও নিমতল আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার মজুদ এবং বিক্রির জন্য ফায়ার সার্ভিস এবং বিস্ফোরক অধিদপ্তরের কোন লাইসেন্স না থাকায় এ সকল অপরাধে মছজিদ্দা ছোট কুমিরা নিমতল এলাকার বাসিন্দা মোঃ মোস্তানছের বিল্যাহর ছেলে মেসার্স বিল্যাহ ট্রেডার্স এর মালিক মোঃ মাসুম উদ্দিন বিল্লাকে ভোক্তা অধিকার আইনে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। তাছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে সব গ্যাস সিলিন্ডার আবাসিক এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য মুচলেকা নেওয়া হয়।