মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা
গাইবান্ধার জেলার পলাশবাড়ী উপজেলার পবনাপুর মহিলা কলেজের ২০২৪ শিক্ষাবর্ষের আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার ২৭ জুন দুপুরে পবনাপুর মহিলা কলেজ হলরুমে বাংলাদেশ আওয়ামী লীগ পবনাপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সিদ্দিকুল ইসলাম রবির সভাপতিত্বে বিদায়ী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায়,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,অত্র কলেজের অধ্যক্ষ সমাজ জাগরণ ব্যক্তিত্বসম্পন্ন মানুষ এসএম জহুরুল ইসলাম, পবনাপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাহ আলম মন্ডল ছোট বাবা। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন.অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলোয়ারুল ইসলাম চানমিয়া।এছাড়াও পবনাপুর মহিলা কলেজের সিনিয়র অধ্যাপক মিজানুর রহমান মিজান, প্রভাষক শরিফুল ইসলাম, মাসুদা খাতুন,মামুনুর রশিদ। এ্যাড,সালাহ উদ্দিন কাশেম,আসাদুজ্জামান রুবেল,সোহেল রানা,মাসুমা খাতুন শাহানা খাতুন,শরিফুল ইসলাম,রিপন ফজলুল করিম বাবু,সাঈদ বাবুসহ বিদায়ী শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন অত্র কলেজে প্রভাষক মোঃ আজিম।পরিশেষে কলেজের শিক্ষার্থীদের কল্যান, কৃতিকার্য ও কামিয়াবির লক্ষে বিধাতার নিকট দোয়া আরজ গুজার প্রার্থনা করেন কলেজ মৌলভী মাও সামছুজোহা।