চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় ২০২২৪-২৫ অর্থ বছরের ৬৯ কোটি টাকার জনকল্যাণ মূখী বাজেট ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (২৭ জুন) চৌদ্দগ্রাম পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জিএম মীর হোসেন মীরু।
এসময় মেয়র ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত ৬৮ কোটি ৫২ লক্ষ ১২ হাজার ছয়শত ছিয়ানব্বই টাকার বাজেট তুলে ধরেন। এ বাজেটে পৌর এলাকায় পানি সরবরাহ করণের লক্ষ্যে ২টি পাম্প স্থাপন। স্বাস্থ্য ও পয়ঃ নিস্কাশন। ডাম্পিং স্টেশনের জন্য জমি অধিগ্রহন। পৌর মার্কেট নির্মাণ। রাস্তা নির্মাণ/ উন্নয়ন খাতে আগামী ২০২৪-২৫ অর্থ বছরে ১০ কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য পরিকল্পনা গ্রহণ । চৌদ্দগ্রাম পৌর এলাকায় বর্তমানে ৫২৩ বৈদ্যুতিক সড়ক বাতি পয়েন্ট রয়েছে এবং ১৮০ টি সোলার প্যানেল পোল রয়েছে। আগামী ২০২৪-২৫ অর্থ বছরে ১৭.৫ কিলোমিটার রাস্তায় আরোও ৭০০ টি বাতি পোল স্থাপন করা হবে। এবং মডেল পৌরসভা প্রতিষ্ঠা করার পরিকল্পনা বিষয়টি তিনি বাজেট ঘোষণায় উল্লেখ করেন।

বাজেট সভায় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযুদ্ধা মমিনুর রহমান ফটিক, চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র ১নং সাইফুল ইসলাম, ২নং প্যানেল মেয়র মোঃ মিজানুুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, নির্বাহী প্রকৌশলী শাহিন শার হোসেন, চৌদ্দগ্রামের সিনিয়র সাংবাদিক এমএ কুদ্দুস, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মিয়াজী, দপ্তর সম্পাদক এম রউফ সহ অন্যন্যা সাংবাদিকবৃন্দ , কাউন্সিলরবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌরসভার কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।