মোঃ নূরুন্নবী, পাবনা
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে নবনির্বাচিত টানা দ্বিতীয় বার আটঘরিয়া উপজেলার চেয়ারম্যান হাওয়ায় মোঃ তানভীর ইসলামকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। মঙ্গলবার (২৫ জুন) একদন্ত বারুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদ মাগরিব এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে,সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক ও শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ বাচ্চু মিয়ার (কোটে বাচ্চু ) সঞ্চালনায় ও আলহাজ্ব সিরাজুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউনুস বাহাদুর। অন্যানাদের মধ্যে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ আলী বিশ্বাস মোহন, একদন্ত ইউপি সদস্য মোহাম্মদ আমির হোসেন, একদন্ত ইউপির সাবেক সদস্য বিল্লাল হোসেন, আলহাজ্ব মোজাম্মেল সর্দার, আলহাজ্ব কামাল সরদার, ইউপি সদস্য পান্না মেম্বার, জিয়া প্রমুখ বক্তব্য রাখেন।এছাড়া আরো উপস্থিত ছিলেন, শিবপুর তোহা ফাজিল সিনিয়র ডিগ্রী মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হক, আলহাজ্ব সিরাজুল ইসলাম, কামাল হোসেন, জিয়াউর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।