মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে’সর্প দংশনে ওঝা নয়, হাসপাতালে চিকিৎসা হয়’এই স্লোগান কে সামনে রেখে সর্প দংশন বিষয়ক সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪জুন) দুপুর ১২.৩০ ঘটিকায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সর্প দংশন বিষয়ক সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারভেজ কবীর চেয়ারম্যান,বীরামপুর উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু।এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, বিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সর্প দংশন বিষয়ক সচেতনতামূলক সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখি।তিনি বলেন বর্তমানে দেশের বেশির ভাগ স্থানে রাসেল ভাইপারের উপদ্রব ছড়িয়ে পড়েছে এর মধ্যে আমাদের দিনাজপুরেও সাপের উপদ্রব আছে,এ থেকে সকলকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে মাঠে যারা কৃষি কাজের সাথে জড়িত আছেন তাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এই সাপটি কৃষি জমিতে চলে আসে ইঁদুর খাওয়ার জন্য। এছাড়াও বন জঙ্গলে তাপমাত্রা বেড়ে যাওয়ায় এবং খাবার সংকটে অনেক সময়ে এসর্পটি বসতবাড়ির দিকে চলে আসে। সতর্কতা অবলম্বন করার পরও যদি কাউকে কামড় দেয় অতি দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার জন্য তিনি দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।