লিখন বনিক শুভ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সারা দেশের ন্যায় দিনাজপুর জেলার বোচাগঞ্জে উৎযাপন করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার (২৩ জুন) সকাল ৯ টায় স্কুল রোড দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বৃক্ষ রোপন এবং সকাল ১০ টায় আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর এর সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক আবু তাহের মামুন এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আফছার আলী। এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক ও সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আসলাম, বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ্, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন নাবু, নইমুদ্দিন শাহ, জাকিউর রহমান জাকির,নুরুজ্জামান সোনা, শামীম আজাদ, যুব লীগের সাধারণ সম্পাদক আসরাফ আলী তুহিন, ছাত্র লীগের সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইশান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা সহ প্রমুখ ব্যক্তিবর্গ। এছাড়াও উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।