মো: রমিজ আলী,
সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিগত আন্দোলন সংগ্রামে খুন গুম হামলা মামলা কারা নির্যাতনের শিকার সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদেরকে সম্মাননা ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১জুন) রাত ৮ টায় সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সম্মাননা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় সীতাকুণ্ড উপজেলার আওতাধীন কুমিরা ইউনিয়নের কারা-নির্যাতিত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় ও সম্মাননা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
সম্মাননা ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড থানা বিএনপির প্রভাবশালী সদস্য ও কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সফল আহবায়ক এম. শামসুদোহা। এই সম্মাননা ও মত বিনিময় সভায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন বিএনপি সভাপতি মো. ইদ্রিস মিয়া( মনির)। প্রধান অতিথির বক্তব্যে ইদ্রিস মিয়া মনির বলেন, মাফিয়া সরকার প্রধান শেখ হাসিনা আজ সারা দেশের মানুষকে জিম্মির করে রেখেছেন। অর্থাৎ তাদের সময় ফুরিয়ে এসেছে। অচিরেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশমাতা বেগম খালেদা জিয়া ও সুলতান সালাউদ্দিন টুকু সহ সকল রাজবন্দিদের মুক্ত করে সরকারের পতন ঘটাবো, ইনশাল্লাহ।
আব্দুল আল মামুন মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জিয়া সাইবার ফোর্স সাধারণ সম্পাদক ইমদাদ উল আলম পারভেজ, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ওমর কায়ছার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মো.ইব্রাহিম, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.মাহবুব আলম, মো.মঞ্জুরুল আলম সাবেক সফল সাধারণ সম্পাদক(ছাত্রদল) সাধারণ সম্পাদক মো. শাজাহানসহ প্রমুখ। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর পক্ষ থেকে নিজ বাসস্থান থেকে ধরে নিয়ে নির্মম নির্যাতনে শিকার হন। সীতাকুণ্ড উপজেলার মধ্যে মোট ৬৮ জনকে কারাবন্দী হতে হয়। এদের মধ্যে কুমিরা ইউনিয়ন থেকে কারাবন্দী হতে হয় মো. ৭ জন বিএনপির নেতা তারা হলেন:(১) এম. শামসুদোহা সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য, (২) মো. বেলাল হোসেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদল (৩) মো. নাজিম উদ্দিন কুমিরা ইউনিয়ন ছাত্রদল (৪)মো. শাহাবুদ্দিন কুমিরা ইউনিয়ন যুবদল(৫)মো. রুবেল কুমিরা ইউনিয়ন যুবদল (৬)মো. সায়মন কুমিরা ইউনিয়ন ছাত্রদল (৭) মো. শফিউল আলম।