চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের (বিএমবিএফ) উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আইডি কার্ড বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুন বুধবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ হোটেল ভোজন বিলাস কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মীরু।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ বিএমবিএফের চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কাজী আবদুস সাত্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমবিএফের কুমিল্লা জেলা শাখার সিনিয়র ভাইস চেয়ারম্যান ও চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম এ বাহার, বিএমবিএফের কুমিল্লা জেলা শাখার কোঅর্ডিনেটর সৈয়দ গোলাম সরোয়ার সিফাত।
বিএমবিএফের চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক লাওশান ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ,বিএমবিএফের চৌদ্দগ্রাম উপজেলা শাখার সহ-সভাপতি ও বাতিসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, সহ-সভাপতি ও কনকাপৈত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার ওয়ালীউল্লাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল কাশেম, মিডিয়া ও জনসংযোগ বিষয়ক সম্পাদক সাংবাদিক এম এ কুদ্দুস, সহকারী সাধারণ সম্পাদক মোঃ শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক মোঃ খুরশিদ আলম মানিক ও প্রচার সম্পাদক মোঃ রাসেল হায়দার প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মীরু নব ঘোষিত বিএমবিএফের চৌদ্দগ্রাম উপজেলা শাখার কর্মকর্তাদের ব্যাক্তিগত আইডি কার্ড পড়িয়ে দেন।
প্রসঙ্গত চলতি বছরের ২৭ জুন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ বিএমবিএফের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বাংলাদেশ সূপ্রীম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও নির্বাহী পরিচালক এস এম সাইফুর রেজা স্বাক্ষরিত বিএমবিএফের আগামী দুই বছরের জন্য চৌদ্দগ্রাম উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন প্রদান করেন।