চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে শেখ আবু নাসের স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও চিতলমারী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সস্পাদক বিএম কামরুজ্জামানের পৃষ্ঠপোষকতায় হাড়িয়ারঘোপ সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর ১২ টায় আমন্ত্রিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে এ টুর্ণামেন্টটির উদ্বোধন করেণ। এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান বিশ্বাস, সাধারণ সস্পাদক ও স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগ সদস্য নূর ইসলাম শিকদার, সমাজ সেবক সাইফুল ইসলাম মামীম, সহকারী শিক্ষক সঞ্জয় মন্ডল, সমির মন্ডল, সমাজ সেবক এস এম সামীম কাজীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। খেলার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বড়বাড়িয়া ফুটবল একাদশের সাথে কচুয়া উপজেলার মোঘিয়া ফুটবল একাদশের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্ট শেষে অতিথিরা বিজয়ী দল ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।