স্বাধীন ভোর প্রতিবেদক
কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট এন্ড হিউমান রিসোর্স বিষয়ে স্নাতকোত্তর ( মাস্টার্স) অর্জন করলেন চৌদ্দগ্রামের আফসানা ফারহিন। আফসানা ফারহিন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ জসিম উদ্দিন ভূঁইয়ার সুযোগ্য কন্যা। গতকাল টরেন্টো বিশ্ববিদ্যালয় আয়োজিত কনভোকেশনে তাকে স্নাতকোত্তর সার্টিফিকেট প্রদান করা হয়। মেধাবী আফসানা ফারহিন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেন চট্টগ্রাম মহিলা সমিতি স্কুল থেকে। পরর্বতীতে সে বিবিএ শেষ করেন ইস্ট ডেলটা ইউনিভার্সিটি চট্রগ্রাম ও মাস্টার্স। শেষ অর্জ ন করেন চট্রগ্রাম কলেজ থেকে। তার পিতা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম থেকে ৫বারের নির্বাচিত সংসদ সদস্য জননেতা মুজিবুল হক এমপির একান্ত আস্তাভাজন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক জসিম উদ্দিন ভূঁইয়া। চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ্বর গ্রামের কৃতিসন্তান। তিনি এফবিসিসিআই এর সদস্য ও পরিচালক বাংলাদেশ শিল্প হেন্ডেলিং এন্ড বার্থ অপরেটর অব বাংলাদেশ এবং তিনি প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক কুমিল্লা সমিতি চট্রগ্রাম, পৃষ্টপোষক চৌদ্দগ্রাম সমিতি। একান্ত সাক্ষাতে জসিম উদ্দিন ভূঁইয়া বলেন, আমার মেয়ে ছোটকাল থেকেই অত্যন্ত মেধাবী ছিলো। তার স্বপ্ন বাস্তবায়ন করা ছিলো আমার মূল লক্ষ্য। চৌদ্দগ্রামবাসীসহ সবাই আমার কন্যার জন্য দোয়া করবেন সে যেন দেশ জাতির কল্যাণে কাজ করে নিজেকে এগিয়ে নিতে পারে।