গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদের স্ত্রীর চিকিৎসার জন্য স্বপরিবারে থাইল্যান্ড গমন করেছেন। গতশুক্রবার (১৪ জুন, ২০২৪) দুপুর ১টায় হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে। এমপির স্ত্রী রুহুল আরা রহিম জুসি দীর্ঘদিন শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য এযাত্রায় সাথে আছেন স্বামী,একমাত্র কন্যা গোবিন্দগঞ্জ সরকারি কলেজের প্রভাষক কাশফিয়া আজাদ অভি, পুত্র রাইহান সাকলাইন আজাদ অর্জন ও নাতি ক্বারীব মাহমুদ ইবতিসাম।
যাত্রাকালে এমপি স্ত্রীর রোগমুক্তি কামনায় উপজেলাবাসীসহ নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া কামনা করেন।
সপ্তাহ ধরে চিকিৎসার্থে থাইল্যাণ্ডে অবস্থান শেষে আগামী ২৩ জুন তারা ঢাকায় ফিরবেন।