মোঃ এমরান, লোহাগড়া উপজেলা প্রতিনিধি (চট্টগ্রাম)
গত ৫ই জুন চট্টগ্রামর লোহাগড়া উপজেলা পরিষদের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে সম্পন হয়েছে। নির্বাচনে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী আনারস প্রতীক নিয়ে ৩০৮৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। গত ৭ই জুন শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রাম ১৫ আসনের ( সাতকানিয়া -লোহাগাড়ার) সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি এম পির সাথে মোতালেব কলেজে নবনির্বাচিত লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সৌজন্যে সাক্ষাৎ করেন। এতে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সালাহ উদদীন হিরো, নুরুচ্ছফা চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান, এম এস ইউনুস চেয়ারম্যান, হারুন রশীদ চেয়ারম্যান, আকতার কামাল পারভেজ, ড়া: মোঃ এমরান, জহির উদ্দিন চেয়ারম্যান ও মোঃ মিজানুর রহমান প্রমূখ।