চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের নেতৃত্বে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল (আনারস), ভাইস চেয়ারম্যান পদে মোঃ ইসহাক খান (বই) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজেরা আকতার ববি (কলস) মার্কার সমর্থনে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এ উপলক্ষে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারে আয়োজিত বিশাল শোডাউনে উপস্থিত ছিলেন শুভপুর ইউনিয়নের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শোডাউনটি কাদৈর হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন অংশ প্রদক্ষিণ শেষে ব্র্যাক অফিসের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এসময় ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন বলেন, আগামী ৫জুন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের নির্বাচন।