ওমর শরিফ,মতলব
মতলব উত্তর থানার পুলিশ কর্তৃক ফয়সাল মাস্টার (৩৪), পিতা-ফজলুল করিম সরকার, সাং- রায়েরকান্দি, পোঃ বাগানবাড়ী, ইউনিয়ন-বাগানবাড়ী, থানা-মতলব উত্তর, জেলা –চাঁদপুরকে গ্রেফতার করেন ফয়সাল হাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে ৪ বছর পার্ট টাইম হিসেবে গনিত শিক্ষক হিসেবে চাকুরী করেন সেই সুবাধে তাহার ছাত্রী নোহা(১৬) পিতাঃ আক্কাস আলী, গ্রামঃ কিনাচক, সে হাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান উচ্চ বিদয়ালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নকালে ফয়সাল মাস্টারের প্রেমের ফাঁদে পড়েন বিভিন্ন সময় প্রাইভেটের নাম করে তার সাথে শারিরীক সম্পর্ক করতেন ফয়সাল মাস্টার পরবর্তীতে নোহার পরিবার বিষয়টি জানতে পেরে সামাজিকভাবে তার বিচার বসান ফয়সাল মাষ্টার সেই পঞ্চায়েতের রায় মেনে নিয়ে সময়মত জরিমানাকৃত টাকা না দেয়ায় তার নামে মামলা নং-৫, তারিখ- ০৩ জুন, ২০২৪; জি আর নং-১৫৯, তারিখ- ০৩ জুন, ২০২৪; সময়- ১০.০৫ ঘটিকা। ধারা- ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; এর আসামী হিসেবে অফিসার ইনচার্জ জনাব মোঃ আলমগীর হোসেন রনির নির্দেশনায় মতলব উত্তর থানায় কর্মরত এসআই/ মোঃ মিজানুর রহমান-১ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মতলব উত্তর থানার পুলিশ তাকে গ্রেফতার করেন আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। এ ব্যাপারে নোহার পরিবার জানায় আমরা এরকম বিচার চাই যেন অদূর ভবিষ্যতে কোন শিক্ষক যেন ছাত্রীদের দিকে খারাপ নজরে না তাকায়।