মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী।১ জুন শনিবার বিকেল পাঁচটা থেকে উপজেলার মোহনপুর ইউনিয়নের তুলশিপুর সাহেবগঞ্জ এলাকার প্রেমিক গোলাপের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।এদিকে ঘটনার পর প্রেমিক গোলাপ বাড়ি থেকে পালিয়েছে। প্রেমিক গোলাপ ওই গ্রামের ইউনুস আলীর ছেলে। ওই কলেজছাত্রী পার্শ্ববর্তী বড় করিমপুর গ্রামের বাসিন্দা।প্রেমিক গোলাপের মা ওই কলেজছাত্রীকে বাসার ভিতর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাসার বাহিরে বের করে দেয়। পরবর্তীতে তাকে বাহিরে রেখে বাসার গেটে তালা লাগিয়ে দেয়। শনিবার রাতের ঝড় বাতাসের মধ্যেও বাসার গেটের সামনে অবস্থায় কর ঐ বিয়ে পাগল প্রেমিকা আখি। সকালেই বাসা থেকে উধাও হয়ে যায় তার পরিবারের সকল সদস্যরা। বাসার গেটে ঝুলছে তালা।ওই কলেজছাত্রী জানান, চার বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক গোলাপ একাধিকবার তার সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করেছে। এখন সেই সম্পর্ক অস্বীকার করছে প্রেমিক, প্রতারক গোলাপ।তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে সে অনশন শুরু করেছে। প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যা করবে বলেও হবেন জানায় কলেজছাত্রী।পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক গোলাপ মন্তব্য পাওয়া যায়নি। তবে তার বাবা বলেন, আমার ছেলের সঙ্গে ওই মেয়ের কোন প্রেমের সম্পর্ক নেই, এলাকাবাসী হিসেবে পরিচিত ও যাতায়াত রয়েছে।উপজেলার মোহনপুর ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান শাহিন চৌধুরী জানান, বিষয়টি তিনি শুনেছেন।এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, এ নিয়ে ওই কলেজছাত্রী এখনও থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।তবে রবিরার বিকেলে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার এসে অনসনরত অসুস্থ্য কলেজ ছাত্রীকে সুপরামর্শ দিয়ে ছেলের বাবাকে মুঠোফোনে বিষয়টি স্থানীয় ভাবে সুরাহা করার নির্দেশনা দিয়েছেন, অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।