কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে শনিবার (১ জুন) থেকে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ও ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে ৫৫ হাজার ১৯১ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার (৩০ ) সকাল ১২ টায় নগর ভবনের অতিন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসান বাহার সূচনা। তিনি বলেন, সারা দেশে ন্যায় সোমবার থেকে সিটি এলাকাজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে ১০৯ টি কেন্দ্রে ৫৫ হাজার ১৯১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি টিকাদান কেন্দ্রে ২ জন স্বেচ্ছাসেবক ও প্রতিটি ওয়ার্ডে ২ জন সুপারভাইজার দায়িত্বরত থাকবেন। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১০৯ টি টিকাদান কেন্দ্রে ০৬-১১ মাস বয়সী ৭ হাজার ৮২৫ জন শিশুকে নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।টিকাদান কেন্দ্রে সহযোগী হিসেবে থাকবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট, সূর্যের হাসি ক্লিনিক, রোটারি ক্লাব,জাগ্রত মানবিকতা।সংবাদ সম্মেলনে কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু সায়েম ভূঁইয়া, মেডিক্যাল অফিসার ডা. চন্দ্রনা রাণী দেবনাথ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) মো. জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কুমিল্লা সমগ্র জেলা শনিবার (১ জুন) ৯ লক্ষ ৫৫ হাজার ৬৮১ টিভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।