চৌদ্দগ্রাম প্রতিনিধি
আগামী ৫ জুন অনুষ্ঠিত আসন্ন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের পক্ষে বিশাল কর্মী সভা গতকাল বৃহস্পতিবার রাতে উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া মোঃ নাসিরের সভাপতিত্বে আয়োজিত বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ বি এম এ বাহার, উপজেলা চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, ভাইস-চেয়ারম্যান পদে বই প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক খান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজেরা আক্তার ববি । উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক মেম্বার ও সিরাজুল ইসলাম মেম্বারের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল বারিক, আক্তার হোসেন পাটোয়ারী, রফিকুল হায়দার কামাল চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডঃ আব্দুল মান্নান ভূঁইয়া, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ও উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলুফার ইয়াসমিন প্রীতি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী,বীর মুক্তিযোদ্ধা শৈলপতি নন্দন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উজিরপুর ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন খুরশিদ,কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, উজিরপুর ইউপি চেয়ারম্যান নাঈমুর রহমান মজুমদার মাছুম, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, কালিকাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার, অধ্যক্ষ প্রফেসর সিহাব উদ্দিন আলমগীর, জসিম উদ্দিন সরদার,শাহ আলম মেম্বার, মফিজুর রহমান মজুমদার, মিয়া নিজাম উদ্দিন, শহিদুর রহমান রতন, মীর নিজাম উদ্দিন, লোকমান হোসেন রুবেল, তৌফিকুল ইসলাম সবুজ, মতিউর রহমান জালাল প্রমুখ। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কনকাপৈত মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মীরু, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, ভাইস চেয়ারম্যান পদে বই প্রতিকের প্রার্থী ইসহাক খান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রার্থী হাজেরা আক্তার ববি সহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সন্ধ্যায় চৌদ্দগ্রাম পৌরসভা এলাকার পাঁচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও চান্দিশকরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে পৃথক দুইটি কর্মী সভায় চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মীরু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।