মোঃ নাজমুল হোসেন ভূঁইয়া
উপজেলা প্রতিনিধি হাজারীবাগ (ঢাকা)
একজন তরুণ প্রজন্মের তরুণ আইকনিক যুবনেতা সম্পর্কে আমার এই লেখা। আইকনিক নেতা বলার কারণ হলো, একজন নেতার চলন,বলন, জীবনযাপন পদ্ধতি, চেতনা, বিশ্বাস , দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ, রাজনৈতিক দর্শন এবং চারিত্রিক গুণাবলি যখন নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে উঠে তখন সেই নেতাকে আইকনিক নেতা বলে। একজন নেতা হলেন একজন পথ নির্দেশক।একজন নেতাই পারেন একটার জাতিগোষ্ঠীর ভেতর-বাহির সব দিকে আমূল পরিবর্তন নিয়ে আসতে। আইকনিক নেতার আবির্ভাব ঘটে যুগে যুগে। যাদের হাতে সমস্ত নষ্ট-ভ্রষ্ট জরাজীর্ণ। সিস্টেমের আমূল-পরিবর্তন ঘটে। এমন নেতার আবির্ভাব ঘটে সময়ের প্রয়োজনে। প্রকৃতির খেয়ালে। তবে সমসাময়িক জনগোষ্ঠী সহজে সেই নেতাকে চিনতে পারবে না। সেই নেতা নিজের যোগ্যতার পরিচয় তুলে ধরেন তার কর্মমুখর পথ চলার মাধ্যমে। আর আমার যারা সমাজ পরিবর্তনের এবং মানুষের বাসযোগ্য পৃথিবীর সপ্ন দেখি, আমাদের উচিত সেই নেতাকে পরিচয় করিয়ে দেয়া। যাতে করে মানুষ তাকে ধারন করতে পারে এবং নিজের প্রয়োজনে তাকে পাশে পায়। মোঃ লিটন হোসেন সহ-সম্পাদক, ২২ নং ওয়ার্ড যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণ।