শেকৃবি সংবাদদাতা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ইলেকট্রিশিয়ান মো.হাবিব হাসান সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। শ্যামলি টু নিউমার্কেট হাইওয়ের কলেজ গেট সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।গতকাল রাত আনুমানিক ১১.৩০ মিনিটে হাবিব বাইসাইকেলে চলন্ত অবস্থায় ইউটার্ন নেওয়ার সময় পেছনদিক থেকে ট্রাক এসে ধাক্কা দেয়। ঘটনার সাথে সাথেই তিনি মারা যান। পরবর্তীতে সেখানে উপস্থিত লোকজন এবং পুলিশ মোহাম্মদপুর থানায় যোগাযোগ করলে তারা মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের লাশ ঘরে নিয়ে আসে। খবরটি বিশ্ববিদ্যালয়ে পৌঁছলে মুহুর্তের মধ্যেই কবি কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মদ, প্রক্টর অধ্যাপক ড.মো. হারুন-উর-রশিদ এবং নিরাপত্তা শাখার উপ-পরিচালক মো. জাবের আলী সহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং কিছু শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত হন।এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার এস আই হাফিজুল ইসলাম বলেন, আমরা জনগনের সহযোগিতায় ট্রাক চালক এবং হেলপার দুজনকেই থানায় হাজতে রাখছি। পরবর্তীতে প্রসিডিওর অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।