মো: রমিজ আলী, সীতাকুণ্ড
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় অবস্থিত হিন্দু সম্প্রদায়ের এই পুরনো মন্দির। এটি ১৯৫১ সালে স্থাপিত হয়। এই মন্দিরের বয়সকাল ৭৩ বছর। দীর্ঘ এত বছর ধরে এই মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে হিন্দু সম্প্রদায়ীরা। অনেক দিন পর দক্ষিণ মছজিদ্দা সার্বজনীন দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম অনুষ্ঠিত হয়। গত (২২ মে ২৪) বুধবার সকাল ১১টায় শ্রীযুক্ত বাবু তপন দাস এর সঞ্চালনায়। শ্রীযুক্ত বাবু অনুপ রায় প্রধান অতিথি হিসেবে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শ্রীযুক্ত বাবু সমর দত্ত,শ্রীযুক্ত বাবু শোভন ভৌমিক,শ্রীযুক্ত বাবু সনজিত দত্ত, শ্রীযুক্ত বাবু শম্ভু দাশ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, “এই দূর্গা মন্দির মানুষের ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির নিদর্শন।তিনি সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান। এতে আরও উপস্তিত ছিলেন দক্ষিণ মছজিদ্দা সার্বজনীন দূর্গা মন্দিরের সম্মানিত উপদেষ্টা বাবু মাস্টার রমনি রঞ্জন সাহা,দক্ষিণ মছজিদ্দা সার্বজনীন দূর্গা মন্দিরের পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজ সেবক বাবু সম্ভু দাশ, ইঞ্জিনিয়ার বাবু প্রদীপ চৌধুরীর সুযোগ্য সন্তান সমাজ সেবক বাবু কৌশিক চৌধুরী,উপদেষ্টা বাবু আশিষ ভৌমিক, রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক মাখন শীল ও লিটন নাথ, দক্ষিণ মছজিদ্দা সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরের সাধারণ সম্পাদক বাবু রাজু চৌধুরী, দক্ষিণ মছজিদ্দা সার্বজনীন মহাস্রসান কমিটির সভাপতি বাবু রনজিত বল, সাধারণ সম্পাদক বাবু সুভাষ চন্দ্র রায়, দক্ষিণ মছজিদ্দা সার্বজনীন দুর্গা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বাবু শক্তি পদ রায় টিটু, দক্ষিণ মছজিদ্দা সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি বাবু বিকাশ দাশ, সাধারণ সম্পাদক বাবু নারায়ন চৌধুরী, সার্বজনীন দুর্গা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সহ সভাপতি চন্দন দাশ, এবং প্রধান পুরোহিত হিসেবে উপস্থিত ছিলেন শ্যামল চক্রবত্তী এতে আগত অতিথি বৃন্দ বিভিন্ন ভাবে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন ও বিভিন্ন দিকনির্দেশনা দেন।