মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা
গোবিন্দগঞ্জে পূর্বের জের ধরে একাধিক বাড়ি ঘর ভাংচুর ও খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারে পরিদর্শন করেছেন এমপি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। ধারা বিবরনে উল্লেখ থাকে যে,গত বুধবার ২২ মে,শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া, কামারের হাট, শ্রীমুখ ও নয়ারহাট এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পরিদর্শন করেন ৩২, গাইবান্ধা-৪ আসনের সাংসদ সদস্য আলহা্জ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। ঘটনা পরিদর্শনকালে এমপির সাথে ছিলেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল এসময় এমপি আবুল কালাম আজাদ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্তনা দিয়ে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদানসহ ঘটনার সঠিক তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দেন। ঘটনা পরিশর্দনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজ্বী জাকারিয়া ইসলাম জুয়েল, কামরুল হাসান ফাইহান, যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা আসাদুজ্জামান হিরু, এমপির পি.এস আতিকুর রহমান আতিক, কোচাশহর ইউপির চেয়ারম্যান জহুরুল ইসলাম, কোচাশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম শামিম, শ্রমিক নেতা আব্দুল্ল্যা আল লাবিব প্রমুখ। আরো উল্লেখ্য থাকে যে , গত ২১ মে, ২০২৪ রোজ মঙ্গলবার উপজেলা পরিষদের নির্বাচন চলাকালে পূর্ব দ্বন্দ্বের জেরে পাড়াকচুয়ার কয়েকটি বাড়িতে ভাংচুর ও খড়ের গাদায় আগুন দেওয়া হয়। এছাড়াও কামারের হাট, শ্রীমুখ ও নয়ারহাটেও কয়েকটি বাড়িতে দুর্বৃত্তরা ভাংচুর করে বলে জানা গেছে।