মোঃ জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি
শার্শা উপজেলা পরিষদ নির্বাচননে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুস্থ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ২১ মে-২০২৪ ইং রোজ:মঙ্গলবার ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ২য় ধাপে সকাল: ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দোয়াত কলম প্রতীকের উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন।তিনি পেয়েছেন ৩৭ হাজার ৫৭০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুর রহিম সরদার পেয়েছেন ২২ হাজার ৯৬৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রার্থী শামীমা খাতুন সালমা পেয়েছেন ৪২ হাজার ৬২৩। নির্বাচনে ভোট কাস্ট হয়েছে ১৮.৬৩%। নির্বাচনে বিজয়ী তিনজনই আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বলে জানা গেছে।