ফরহাদ আলী মিয়া ,টাংগাইল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদের তিন প্রার্থী একত্রে ১৭ মে ২০২৪ ইং শুক্রবার বিকাল চারটায় লতিফপুর ইউনিয়নের ছলিম নগর ও গোড়াই ইউনিয়নের আত্মারাম পাড়া ছয়টায় এবং কোদালিয়া গ্রামে সন্ধ্যা সাড়ে সাতটায় তিন পদের তিনজন প্রার্থী একত্র হয়ে নির্বাচনের জন্য গণসংযোগ প্রচার প্রচারণা ও পথসভা করেন । মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন করার জন্য উপস্থিত প্রার্থী তিনজন হলেন, চেয়ারম্যান পদে বিশিষ্ট শিল্পপতি মরহুম নুরুল ইসলামের ছোট ভাই রেজাউল করিম বাবুল, ভাইস চেয়ারম্যান পদে গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন কবিরের ছোট ভাই মো:শওকত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিশিষ্ট অভিনেতা ডি এ তায়েবের সহ -ধর্মিনী মাহবুবা শাহরিন , সদস্য বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি, নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করেন । ৫ জুন আসন্ন মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই তিনটি পথসভায় উনারা অংশগ্রহণ করেন। এ সময় এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়াও ছাত্রলীগ ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সহ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ,প্রার্থীদের সফর সঙ্গীরা এ সময় উপস্থিত ছিলেন এবং বিভিন্ন নেতাকর্মী বক্তব্য রাখেন । পথসভায় বিভিন্ন এলাকার বিভিন্ন লোকজন তাদের বক্তব্যে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য প্রার্থীদের কাছে জোর দাবি জানান । তারা আরো বলেন, আমরা বিপুল ভোটের মাধ্যমে এই তিনজন প্রার্থীকে বিজয়ী করতে দিনরাত পরিশ্রম করে যাব ইনশাল্লাহ । তিনজন প্রার্থীই পথসভায় তাদের বক্তব্যে টাঙ্গাইল -৭ আসনের সংসদ সদস্য জনাব খান আহমেদ শুভ এমপির উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন । মির্জাপুরে এত উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী ও এমপি কে তারা ধন্যবাদ জানান । প্রার্থীরা আরো বলেন, আমরা যদি ৫ ই জুন ২০২৪ ইং মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে মির্জাপুরে কোন রাস্তা ঘাটের উন্নয়নের জন্য বাকি থাকবে না ইনশাআল্লাহ। এজন্য আগামী ৫ তারিখে আমাদের বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করে মির্জাপুরে উন্নয়নের জন্য কাজ করার ও আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন বলে ভোটারদের প্রতি আশাবাদ ব্যর্থ করেন।