মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (২১ মে)২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী প্রভাষক শাকিল আকন্দ বুলবুলকে বিজয়ী করতে এক বিশাল জনসভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৭মে) সন্ধা ৭ ঘটিকায় উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই হাট বন্দরে আনারস প্রতীকের ডাকে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। উক্ত নির্বাচনী জনসভায় বাংলাদেশ আওয়ামীলীগ নাকাই ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইউনুস আলীর মন্ডলের সভাপতিত্বে ও নাকাই ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণত সম্পাদক মোঃ মোকছেদুল আমিন রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাপমাড়া ইউনিয়নের দুই বারের নির্বাচিত সফল ইউপি চেয়ারম্যান ও আসন্ন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মোঃ শাকিল আকন্দ বুলবুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মোঃ জাকারিয়া ইসলাম জুয়েল সিনিয়র সহ-সভাপতি গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ,মোঃ আসাদুজ্জামান হিরু যুগ্মসাধারণ সম্পাদক গোবিন্দগঞ্জ উপজেলা, মোঃ শামীম আহমেদ সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন,গোবিন্দগঞ্জ উপজেলা শাখা মোঃ আব্দুল হান্নান আজাদ সাংগঠনিক সম্পাদক গোবিন্দগঞ্জ উপজেলা শাখ। উক্ত নির্বাচনী জনসভায় সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন,আনারস প্রতীকের বিজয় সিনিয়ে আনার সৈনিক শাকিল আকন্দ বুলবুলের একান্ত আস্তাভাজন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সান রহমানসহ আরো অনেকে বক্তব্য রাখেন। সভায় আসন্ন ২১ মে নির্বাচনে আনারস প্রতীককের প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতা-কর্মীদের উজ্জীবিতকরণে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরাগন বক্তব্য রাখেন। সেই সাথে নেতৃবৃন্দ কর্মীদের মাঝে বিভিন্ন দিক তুলে ধরে সুপরামর্শমূলক মতামত তুলে ধরেন। জনসভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি এ নির্বাচনে নির্বাচিত হলে আমি উপজেলার সকল স্তরে ব্যাপক ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।