কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ২৯মে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কচুয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও বৈদ্যুতিক পাখা প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সালমা সহিদ। প্রতীক পাওয়ার পর থেকেই তিনি দিনরাত্রি ছুটে চলছেন ভোটারদের দ্বারেদ্বারে। প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন, জনমতেও এগিয়ে রয়েছেন তিনি। প্রতিদিন কর্মীসমর্থকদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজার,পাড়া মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রচার-প্রচারণায় যেখানেই যাচ্ছেন মানুষ তাকে আপন করে নিচ্ছেন,দিচ্ছেন ভোট দেওয়ার প্রতিশ্রুতিও। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সালমা সহিদ বলেন,আমি মানুষের জন্য প্রার্থী হয়েছি। সবাইকে সঙ্গে নিয়ে আমি জয়লাভ করবো ইনশাআল্লাহ। উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলের কাছে ভোট ও দোয়া প্রত্যাশা করেন তিনি।