মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আর বাকি মাত্র ৫ দিন। আগামী ২১ মে ২০২৪ ইং মঙ্গলবার গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দিন যতই নিকটে আসছে প্রার্থীরা ততই ব্যস্ততা ভুগছেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দী প্রার্থী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ), ভাইস চেয়ারম্যান (মহিলা) মাঠে ভোটের পিছে চষে বেড়াচ্ছেন। উপজেলার ১টি পেরৈসভা ও ৮টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় রাত দিন ধরে নেতা কর্মী ও সমর্থকরা ভোট প্রার্থনায় ব্যস্তমুখী।নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা এলাকায় তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। হাটে ঘাটে মাঠে পাড়া মহল্লা পথে প্রান্তরে ছুটে বেড়াচ্ছেন বিরাম ও নিদ্রাহীন ভাবে। পলাশবাড়ি উপজেলার নির্বাচনী এলাকার হাট বাজারে হোটেল রেস্তোরাঁ ও চায়ের দোকানে প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা ও নানামুখী মন্তব্য ও বির্তকের সরগরম হয়ে উঠেছে।ভোটাররা তাদের পছন্দের প্রার্থী নির্বাচন শুরু করেছেন।এদিকে প্রতিদ্বনদ্বী প্রার্থীদের স্বভাব চরিত্র,আচার,আচারণ, ব্যবহার,অতীতের ইতিহাস ও কর্মকান্ড তুলে ধরে পর্যালোচনা করছেন। অপর দিকে প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে দোয়া আশির্বাদ ও ভোট প্রাথনা করছেন। প্রার্থীরা একই সাথে এলাকার মসজিদ, মাঠ এতিম খানা,মন্দির ও ক্লাবের উন্নয়নের জন্য নানা প্রতিশ্রতি দিচ্ছেন। এলাকার বংশীয় ও দলীয় সমর্থনকারী লোকজন এগিয়ে আসছেন তাদের বিজয় ছিনিয়ে নেয়ার জন্য। তবে এলাকার ভোটররা আগের চেয়ে অনেক বেশি সুচতুর ও সচেতন। যোগ্য প্রার্থীকেই বেছে নিবে ভোটাররা এবং অতীতের হিসাব মিলিয়ে তারা জনপ্রতিনিধি নির্বাচন করবেন এমন মন্তব্যও করেছেন সুশিক্ষিত মহল। আসন্ন উপজেলা নির্বাচনে সুযোগ্য ও মেহনতী মানুষের কান্ডী হিসাবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন,পলাশবাড়ি উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি,জেলা আওয়ামী লীগের সদস্য ও দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, মোটর সাইকেল প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন শালিক পাখি প্রতীক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ৫নং মহদীপুরইউনিয়নের দুই বারের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম মন্ডল দোয়াতকলম প্রতীক,আওয়ামীলীগ জেলা শাখার সদস্য,সাবেক জেলা পরিষদের সদস্য, ৯নং হরিনাথপুর ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান এ্যাড,জরিদুল হক কাপ পীরিচ প্রতীক,সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার নাজিবুর রহমান নয়ন আনারস প্রতীক,স্বতন্ত্র প্রার্থী মোঃ তোহিদুল আমিন সুমন ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। একইভাবে পুরুষ ও মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীরা তাদের নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করে প্রচারপ্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। এদিকে এলাকার সচেতন ভোটাররা জানান, প্রার্থীদের মধ্যে যিনি সৎ যোগ্য সুশিক্ষিত এবং যাকে দিয়ে পলাশবাড়ি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এবং মাদক,বাল্যবিবাহ ও দুর্নীতিমুক্ত থেকে উপজেলাবাসীকে নিরলস ভাবে সেবা প্রদান করবেন এমন প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচন করবে বলে জানান। ২১ মে ভোটের মাধ্যমে কে নির্বাচিত হবেন সেই অপেক্ষাই করছেন ভোটারগন।