মোঃ নূরুন্নবী, পাবনা
পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ২০২৪ সালের দাখিল পরীক্ষার ফলাফলে পাবনা জেলার শীর্ষ অবস্থান করছে। এ বছর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সাধারণ ও বিজ্ঞান বিভাগে মোট ১৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সর্বমোট ৬৯ জন জিপিএ ৫. ০০ ( A+) পেয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে ৮৩ জন পরীক্ষা দিয়ে জিপিএ ৫.০০( A+) পেয়েছে ৫২ জন, জিপিএ ৪.০০ ( A )পেয়েছে ৩০ জন, জিপিএ ৩.৫( A- ) পেয়েছে ১ জন। সাধারণ বিভাগ থেকে থেকে ৫৪ জন পরীক্ষা দিয়ে জিপিএ ৫.০০( A+) পেয়েছে ১৭ জন, জিপিএ ৪.০০ ( A )পেয়েছে ২৯ জন, জিপিএ ৩.৫( A- ) পেয়েছে ২ জন। পাশের হার ৯৯.২৪ %। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পাবনা জেলার মাদ্রাসাসমূহের মধ্যে দাখিল পরীক্ষার ফলাফলে পাবনা ইসলামিয়া মাদ্রাসা সবার শীর্ষে রয়েছে।মাদ্রাসার ফলাফল সম্পর্কে অধ্যক্ষ ইকবাল হোসাইন বলেন, ছাত্রদের অক্লান্ত পরিশ্রম ও অভিভাবক, শিক্ষকের সঠিক নির্দেশনার এ ফলাফল। ভাল ফলাফলের জন্য ছাত্র-অভিভাবক, শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।