জামালপুর প্রতিনিধি
জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতি গঠনকল্পে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১মে) রাতে শহরের স্টার কাবাব রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট লুৎফর রহমান। এডভোকেট মুহাম্মদ খাজা মুহা: আলমের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম, হাজী ইসমাইল হোসেন, দেওয়ানগঞ্জ পৌরসভার কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী ও কাউন্সিলর বিপ্লবসহ আরও অনেকেই। আলোচনা সভা শেষে জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতি কমিটি গঠন করা হয়। এতে এডভোকেট গোলাম রাব্বানী আকন্দকে সভাপতি ও সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম করিমের নাম ঘোষণা করা হয়। পরে নবগঠিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচছা জানান। এসময় বক্তারা জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সফলতা কামনা করেন। সেই সাথে সমিতির সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। জানা যায়, জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির ১৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।-