জুয়েল রানা, মধুপুর
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দিঘলকান্দি ইউনিয়নের জোতনছর গ্রামের মাদবর বাড়িতে আবু তাহের এবং ময়মনা দম্পতির বাড়িতে লাউয়ের গাছে হঠাৎ করেই একটি গিট (গাছের শাখার সংযোগ স্থল) থেকে অসংখ্য লাউয়ের ফুল বের হতে থাকে। সেই ফুল থেকে এক এক করে ৪০ থেকে ৫০ টি লাউ ধরে সেগুলো ধীরে ধীরে বড় হতে থাকে যা দেখতে একটি থোকার মতো মনে হয়। এ খবর পেয়ে অনেক লোক আসে এই লাউ দেখতে।ঐ দম্পতি জানান, বাজার থেকে আড়াই মাস পূর্বে দেশি লাউ গাছের বীজ এনে লাগিয়েছিলাম। এর মধ্যে থেকে ৪টি গাছ বড় হয়ে মাচায় উঠেছে। ৩টি গাছ স্বাভাবিক থাকলেও ১টি গাছের ৪টি থোকায় ৮০-১০০টি লাউ ধরেছে। সেগুলোর মধ্যে বেশ কিছু বড়ও হচ্ছে। দেখে মনে হয় একটি ঝোঁপায় (থোকায়) থোকায়)সব লাউ ঝুলে আছে! গ্রামবাসী কামাল হোসেন নামের এক ব্যক্তি এই ঘটনা বলে আমার চাচাতো ভাইয়ের লাউ গাছে ঘটনাটি পড়ে আমি দেখতে পাই পড়ে আমার চাচাতো ভাই বিপ্লব সাংবাদিক কে বিষয়টি অবগত করি !এ বিষয়ে আরো বক্তব্য দেয় সাইফুল ইসলাম আমার জীবনের প্রথম দেখা এরকম ঘটনা কখনো দেখিনি লাউ দেখার জন্য দূর দুরন্ত থেকে লোক জন ভিড় করছে লাউ গাছের মালিক আবু তাহের এই বিষয়ে বক্তব্য দেন বিষয়টি আমার জানা ছিল না আমার স্ত্রী ময়মনা বাড়ির উঠানে লাউ গাছ লাগিয়েছে কিন্তু এ বিষয়টি তার জানা ছিল না বাড়িতে এসে বিষয়টি দেখতে পায় যা জীবনের প্রথম দেখেছি দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে আমার বাড়িতে লাউ দেখার জন্য