স্টাফ রিপোর্টার
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা ও স্পষ্ট রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন করেন, ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর মাননীয় সংসদ সদস্য কুমিল্লা-১, ও সদস্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। শনিবার (০৪ মে ) সকাল উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামীলীগ এর আয়োজনে প্রধান অতিথির বক্তব্য আবদুস সবুর এমপি উদ্বোধনী বক্তব্য বলেন, যেহেতু বিএনপির সিনিয়র নেত্রীবৃন্দ আদালতের রায়ে কনভিক্টেড, সেহেতু তাদের আর ক্ষমতায় আসার সুযোগ নেই। দাউদকান্দিকে একটি স্মার্ট দাউদকান্দি হিসেবে গড়ে তোলার জন্য ২০৪১ সাল পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। স্মার্ট বাংলাদেশ স্মার্ট দাউদকান্দি গড়ে তোলার জন্য দলমত নির্বিশেষে সবাইকেই সর্বজনীন পেনশন স্কিম স্পট রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন মুহাম্মদ আরাফাতুল আলম (উপজেলা নির্বাহী কর্মকর্তা, দাউদকান্দি, কুমিল্লা) মেজর মোহাম্মদ আলী সুমন (অব) (উপজেলা চেয়ারম্যান, দাউদকান্দি, কুমিল্লা।) সহ বাংলাদেশ আওয়ামীলী ও আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেত্রীবৃন্দ।