খন্দকার তপু
মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পহেলা মে কুমিল্লা নগরীর বিভিন্ন মোড়ে শরবত বিতরণ করেছে কাজী ফাউন্ডেশন। বুধবার দুপুরে নগরীর রাজগঞ্জ ট্রাফিক মোড় থেকে শুরু করে পর্যাক্রমে সোনালী স্কয়ার, লিবার্টি মোড়, পূবালী চত্বর ও সর্বশেষে টাউনহল মাঠে শ্রমিক লীগ এর অনুষ্ঠানে মিছিল নিয়ে আসা নেতা কর্মীদের মাঝে শরবত বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হোসেন পলু, অন্যতম সদস্য জুলিয়াস মাকসুদ জ্যোতি, রাশেদুল ইসলাম, কুমিল্লা টুডে নিউজের বার্তা সম্পাদক সাংবাদিক তৌহিদ খন্দকার তপু, জান্নাতুল ফেরদৌস দিপ্তিসহ অন্যান্যরা। মাসব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে।