জুয়েল রানা, মধুপুর
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন টাংগাইল জেলা মধুপুর শাখার উদ্যোগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে দর্জি, হোসিয়ারি, ওয়ার্কশপ, ডেইরি, পোল্ট্রি, তাঁত, রিকশা-ভ্যান, সেলুন, কুলি, ফার্নিচার, ইটভাটা ও মৎস্য শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা অংশগ্রহণ করেন। বুধবার ১লা মে বিকাল ৪টা সময় বাংলাদেশ আন্তর্জাতিক শ্রমিক দিবস মধুপুর আনারস চত্বরে এক বিশাল মিছিল পালিত হয়। উক্ত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মধুপুর উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ মোকাদ্দেস আলী, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন টাংগাইল জেলা শাখা সংগ্রামী সহ-সভাপতি মোঃ বোরহানুল ইসলাম। প্রধান অতিথি বক্তব্য রাখেন একমাত্র ইসলামী শ্রম নীতির বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের অধিকারী সম্ভব। , এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মধুপুর পৌর উপজেলা শাখা সভাপতি মোঃ মানসুর রহমান আরো উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সদস্যগণ।