মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি
বিরামপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে ক্ষুদ্র ও প্রান্তিক ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০শে এপ্রিল) সকাল ১১ ঘটিকায় বিরামপুর উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণের শুভ উদ্বোধন করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা মৎস কর্মকর্তা কাওসার হোসেন,বিরামপুর যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল,উপজেলা কৃষি কর্মকর্তা (ভাঃপ্রাঃ) জাহিদুল ইসলাম ইলিয়াস,নব যোগদানকৃত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ, বিরামপুর উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকসহ সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগন। এসময় বিরামপুর উপজেলার কৃষি কর্মকর্তা (ভাঃপ্রাঃ) জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, সরকার ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ- ১/২০২৪-২৫ মৌসুমে উচ্চশী আউশ ধান, পাট ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৬০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে প্রত্যেক কৃষককে আউশ ধানের বীজ ৫ কেজি,MOP সার ১০ কেজি ও DAP সার ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। এছাড়াও ১২০ জন কৃষককে পাটের বীজ ১ কেজি এবং ৪০ জন কৃষককে পিঁয়াজ এর বীজ ১ কেজি,MOP সার ২০ কেজি ও DAP সার ২০ কেজিসহ বালাইনাশক দেওয়া হবে।