মোঃ সৈকত হোসেন, নাটোর
বড়াইগ্রামে বনপাড়া পৌরসভা ১১ নং ওয়ার্ডের পাথুরিয়া গ্রামের লাঠি খেলা ও ভুরি ভোজনের আয়োজন করেন। সারাদিন ব্যাপী লাঠি খেলা হয়। ২৮ এপ্রিল রোজ রবিবার উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাবেক মেম্বার বাবলু ফকিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন জাহাঙ্গীর প্রাঃ।অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন পাথুরিয়া গ্রামের সকল জনগন, কাঁদে কাঁদ মিলেয়ে রান্না কাজ করেন ও গ্রামের সকল মানুষ কে ভুরিভোজ করেন। এসময় উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার বার বার নির্বাচিত মেয়র কে এম জাকির হোসেন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি কুদ্দুস মিয়াজি, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মিজানুর রহমান, ৫ নং মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান, বড়াইগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চামিলী বেগম, রাজধানীর টেলিভিশনের স্টাফ রিপোর্টার( নাটোর) মোঃ সৈকত হোসেন, গ্লোবাল টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি আবু মুসা, আমার বার্তা পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহাবুদ্দিন ইসলাম শিহাব আরটিভি জেলা প্রতিনিধি শেখ তোফাজ্জল হোসেন প্রমূখ।