জুয়েল রানা, মধুপুর
অনেক দিন যাবত ধরে তাপপ্রবাহ চলছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই তীব্র গরম থেকে রক্ষা পেতে মধুপুর উপজেলার পিরোজপুর বাজার ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার সালাত আদায় করে বিশেষ দোয়া অনুষ্ঠিত করা হয়। শনিবার (২৭এপ্রিল) সকাল ১১টার দিকে আলেম উলামায় উদ্দেগে মধুপুর উপজেলা পিরোজপুর বাজার ঈদগাহ মাঠে ইসতিকার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত সলাতুল ইসতিসকার সালাতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মধুপুর উপজেলার বানরগাছি মাদ্রাসা হেড মুহাদ্দিস শহীদুল্লাহ সাহেব, পিরোজপুর বলাইপাড়া জামে মসজিদের খতিব হুমায়ুন সাহেব। উক্ত সালাতে ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে সালাতে নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত সালাত আদায় করেন। সালাত শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রার্থনা করেন। মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনার করে অঝরে চোখের জল ছেড়ে মোনাজাত, তওবা ও ক্ষমা প্রার্থনা করেন ইমাম ও মুসল্লিরা।