চৌদ্দগ্রাম প্রতিনিধি
তীব্র গরমে চৌদ্দগ্রামে শ্রমজীবী ও পথচারীদের পাশে এগিয়ে এসেছে চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্রলীগের পুরো টিম। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সংগঠনের সদস্যরা বিনামূল্যে সুপেয় পানি বিতরণ করেছেন। এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
বৃহস্পাতিবার মুবিজুল হক এমপির কার্যালয় থেকে শুরু করে চৌদ্দগ্রাম বাজারসহ নানা এলাকায় এ পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে বিশুদ্ধ পানি পান করানো হয়।
পৌরসভা ছাত্রলীগ জানায়, ‘কয়েক দিনের গরমে দেখলাম, চৌদ্দগ্রামে পথচারী, দিনমজুর, রিকশাচালকসহ সাধারণ মানুষ অতিষ্ঠ। চিকিৎসকরা এই গরমে বেশি বেশি পানি পান করতে উপদেশ দিচ্ছেন। পথে চলাচলের সময় পানির সংকট চোখে পড়ে। তাই এ উদ্যোগ নিয়েছি।’
চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র বলেন, বেশির ভাগ সময় পানি পাওয়া গেলেও তা বিশুদ্ধ কিনা, তাও নিশ্চিত হওয়া যায় না। গরমে পানিবাহিত রোগও বাড়ছে। এ কারণেই বিশুদ্ধ পানি নিয়ে হাজির হয়েছেন। আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। ছাত্রলীগ সব সময় দেশের সংকট, সংগ্রামে মানুষের পাশে আছে থাকবে এটাই আমরা বিশ্বাস করি। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি জোবায়ের হোসেন শুভ, সাধারণ সম্পাদক জামশেদ হোসেন নয়ন, সিনিয়র সহ-সভাপতি হোসাইন মোহাম্মদ রকি, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন সাজিন, যুগ্ম সাধারণ সম্পাদক আকিল হোসেন সাগর, উপজেলা ছাত্র লীগ নেতা ফজলে রাব্বি, নুরে আলম মিশু সহ নেতৃবৃন্দ।