দাউদকান্দি প্রতিনিধি
শুক্রবার (২৬ এপ্রিল)জুমার নামাজের পর, কুমিল্লা জেলার, দাউদকান্দি উপজেলা, ঐতিহাসিক ইলিয়টগঞ্জ বাজার হাই স্কুল মাঠ, ইসতিসকার নামাজ আদায় হয়েছে। নামাজে ইমামতি করেন মাওলানা নূর হোসেন ইমাম ও ক্ষতিব ইলিয়টগঞ্জ বাজার জামে মসজিদ,
নামাজে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী, সরকারী-বেসরকারী কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা অংশ নেন। নামাজে অংশ নেয়া কয়েকজন মুসুল্লি জানান, টানা কয়েক দিনের প্রচণ্ড দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রখর রোদের কারণে জীবিকা নির্বাহের তাগিদে বাইরে বের হতে পারছে না অনেক মানুষ। এ কারণে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ আদায় করা হয়। মূলত এটি সুন্নতি আমল। এ নামাজ ঈদের নামাজের মতো। নামাজ শেষে খুৎবা পাঠ করা হয়। তারপর আল্লাহ পাকের দরবারে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করা হয়।