জামালপুর প্রতিনিধি
প্রচণ্ড তাপপ্রবাহের কারনে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। অনেক স্থানে হিট স্টোক করে মারা যাওয়ার খবরও শোনা যাচ্ছে। তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় জামালপুরে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শুক্রবার বাদ জুম্মা শহরের কাচারীপাড়া ঈদগাহ মাঠে এ বিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়। এতে ধর্মপ্রাণ মুসলমান ও এলাকার যুবকরা বিশেষ নামাজে অংশ নেন। নামাজ শেষে বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করা হয়। জামালপুর কাচারীপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাওলানা নজরুল ইসলাম ইসতিসকার নামাজের ইমামতি করেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, আমাদের গুনাহ বেশি হওয়ার কারনে আল্লাহ আমাদের উপর নারাজ হয়েছে। তাই আমরা আজ এই রোদে খোলা আকাশের নিচে দাড়িয়ে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করলাম। যাতে করে আল্লাহ আমাদের উপর আজাব-গজব থেকে রক্ষা করে রহমতের বৃষ্টি দান করেন।