মোঃ শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
উপজেলা প্রশাসন দাউদকান্দি, কুমিল্লা এর আয়োজনে অনুষ্ঠিত হলো সর্বজনীন পেনশন কার্যক্রম সম্পর্কিত মত বিনিময় সভা
মঙ্গলবার (২৩ এপ্রিল ২০২৪) সকাল এগারোটায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বজনীন পেনশন কার্যক্রম সম্পর্কিত মত বিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মুহাম্মদ আরাফাতুল আলম নির্বাহী কর্মকর্তা দাউদকান্দি উপজেলা, কুমিল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউর রহমান সহকারী কমিশনার (ভূমি) দাউদকান্দি, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দেশে চালু করেন “সর্বজনীন পেনশন স্কিম”
এতে সাধারণ খেটে খাওয়া মানুষ হতে শুরু করে যারা ছোটখাট ব্যবসা বা চাকুরী করেন, যারা প্রবাসী, যারা বড় ব্যবসায়ী, সকলেই উপকৃত হবেন। একজন মানুষের বয়স যখন ষাট হয় তখন সে আর উপার্জন করতে পারেনা যদি আঠারো থেকে পঞ্চাশ এর যেকোন সময় থেকে পেনশন স্কিম চালু করেন তাহলে তার বয়স যখন ষাট অতিক্রম করবেন তখন থেকেই পরবর্তি বিশ বছর পর্যন্ত পেনশন অটোমেটিক তার একাউন্টে পৌঁছে যাবে। এতে করে বৃদ্ধ বয়সে আর কেউই অবহেলিত হবেন না মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন এবং সকলেই পেনশন স্কিম চালু করবেন বলে জানিয়েছেন।