মোঃ শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বীরবাগ গোয়ালী গ্রামের বীরবাগ গোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় ১৯৬৫ সালে। দীর্ঘ ৫৯ বছর ধরেই স্কুলে যাতায়াতের রাস্তার ছিল পুকুরের পূর্ব পাড় দিয়ে। এই পুকুরটি ১৯৮৯ সালে সরকারি অনুদান কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ভূমি মালিক আছিয়া খাতুনের কাছ থেকে সই করিয়ে নিয়ে তৎকালীন চেয়ারম্যান কাশেম তালুকদার খনন করেন। পুকুরটি সরকারি অনুদান কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ১৯৮৯ সালে খনন করা হলেও দীর্ঘ ৩৫ বছর যাবত মাছ চাষ করে মুনাফা অর্জন করিতেছে একটি মহল। আর এই দীর্ঘ ৩৫ বছর যাবত মাছ চাষের ফলে দীর্ঘ ৫৯ বছরের স্কুলের যাতায়াতের রাস্তাটি ভেঙে বিলীন হয়ে গেছে। আশেপাশের বাড়িঘর ভেঙ্গে গেছে। এতে জনস্বার্থের বিঘ্ন ঘটেছে, জনজীবন বিপন্ন হয়েছে, সুখাধীকার ক্ষুন্ন হয়েছে। বিকল্প কোনও রাস্তা না থাকায় বাড়ির ভিতর দিয়ে বাথরুমের পাশ দিয়ে সরু রাস্তার সৃষ্টি হলে ঐ বাড়ির সুখাধীকার ক্ষুন্ন হয়। জনস্বার্থের বিঘ্ন ঘটে। কোমল মতি শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্ট হয়। শিক্ষার্থীরা আতঙ্কে থাকে। যেহেতু পুকুরটি খনন করা হয়েছিল সরকারি অনুদান কাজের বিনিময় খাদ্য কর্মসূচির আওতায়। সেই থেকেই একটি মহল পকৃত পুকুর মালিকে মালিকানা না দিয়ে মাছ চাষ করার ফলে এবং দীর্ঘ ৩৫ বছরেও পুকুরের পাড় সংস্কার না করার ফলে এই সমস্যাটি সৃষ্টি হয়েছে। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ ও জনস্বার্থ বিষয়ক এবং এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাই এই সমস্যাটি সমাধানের জন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।