মোঃ জাকির হোসেন, শার্শা প্রতিনিধি
আগামী ২১মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের শার্শায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ৩ জন মোট ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারিরা হলেন, আব্দুল মান্নান মিন্নু, অহিদুজ্জামান অহিদ, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ও সোহারাব হোসেন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারিরা হলেন- শাহরিন আলম বাদল, আব্দুর রহিম সরদার, তরিকুল ইসলাম মিলন ও শহিদুল ইসলাম মন্টু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারিরা হলেন- আলেয়া ফেরদৌস, নাজমুন্নাহার, শামিমা আলম সালমা(সাধারণ সম্পাদক, মহিলালীগ,যাশোর জেলা কমিটি । এ উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ১০২টি, ভোট কক্ষ ৬৬১টি এবং ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৬৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন, নারী ভোটার রয়েছে ১ লাখ ৪৭ হাজার ১১৪ জন। তফসিল অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাচাই করা হবে। বাছাইয়ের বিরুদ্ধে আফিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে। আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতিক বরাদ্দ ২মে। এ ধাপের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।