রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১নং চরহাজারী ইউনিয়নে আল-আনফাল ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন অসহায় রিক্সা চালককে ৮বান টিন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে আল-আনফাল ফাউন্ডেশনের সভাপতি হেদায়েত উল্যাহ মামুন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কচি উপস্থিত থেকে রিক্সাচালক মোহাম্মদ সেলিম কে এ ৮বান টিন প্রদান করা হয়। এসময় রিক্সা চালক সেলিম আবেগ আপ্লুত হয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শহিদ উল্যাহসহ পুরো কার্যকরী কমিটির জন্য দোয়া করেন। টিন বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ওমর ইবনে ফয়সাল জুয়েল, সাবেক মেম্বার মোঃ ছোটন, আল-আনফাল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নাজমুস সাকিব ইব্রাহীম, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আল-আমিন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ সুমন প্রমুখ।