মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ব্রীজের নীচ থেকে কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটি পেল নিঃসন্তান মাজননী। এই শিশু পুত্র সন্তানটিকে এক নি:সন্তান দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে।গত বৃহস্পতিবার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের হল রুমে এ নবজাতটিকে নিঃসন্তান মায়ের কোলে হস্তান্তর করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি রাসেল মিয়া ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বোর্ডের সদস্য সচিব শফিউল আলম মন্ডল জুয়েল নি:সন্তান দম্পতি রাখাল বুরুজ ইউনিয়নের ছোট অভিরামপুর গ্রামের সাদেকুজ্জামান সবুজ ও সীমা আক্তার হাতে নবজাতকটিকে হস্তান্তর করেন। পরে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি এই দম্পতির হাতে নবজাতকটির জন্য ঈদের উপহার সামগ্রী তুলে দেন। গোবিন্দগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল জুয়েল বলেন, শিশুটির ভবিষ্যত নিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসনের সিদ্ধান্ত ক্রমে সাদেকুজ্জামান সবুজ দম্পতির কাছে হস্তান্তর করা হয়। ঘটনার বিবরণে জানা গেছে গত বুধবার রাখাল বুরুজ ইউনিয়নের ছোট অভিরামপুর গ্রামের একটি ব্রীজের নীচ থেকে এই অজ্ঞাত শিশুটিকে উদ্ধার করেছে স্থানীয়রা।