মোহাম্মদ নাছিম (উখিয়া) কক্সবাজার
কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দৌছড়ি বিটের দ্বায়িত্বে ছিলেন, নিহত বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান (সজল) (৩০)। তিনি ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের ১৬ ব্যাচের ছাত্র ছিলেন। ২০২০ সালে বিট কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বিট কর্মকর্তা হিসেবে বেশ সাহসী ছিলেন তিনি। গত মার্চ মাসে জুড়ে পাহাড় নিধন ঠেকাতে অভিযান পরিচালনা করেছেন তিনি। অভিযান প্রায় রাতে হয়। অভিযানে ৬ টি ডাম্পার আটক করে সাজ্জাদ সহ তার সহ কর্মীরা। এর মধ্যে ছিল বাগান পাহাড় এলাকার শাহ আলমের ছেলে কামাল উদ্দিন নামের এক ব্যক্তির ডাম্পার। সেই সময় ডাম্পার আটক নিয়ে শাহ আলমের পুত্র কামাল উদ্দিনের সাথে কথা কাটাকাটি হয়। তখন তিনি হুমকি দিয়ে ছিলেন তোকে ডাম্পার দিয়ে পিষেয়ে মারবো। তবে হুমকিটি বিট অফিসার সাজ্জাদ আমলে নেননি, কথা গুলো বলছিলেন তার সাথে থাকা সহ কর্মীরা। রবিবার (৩১মার্চ) রাত সাড়ে ৩ টার টিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নে হরিণমারা এলাকায় ডাম্পার চাপায় প্রাণ হারান বিট অফিসার সাজ্জাদ। তবে তার অদূরেই বাগান পাহাড় হুমকি দাতা শাহ আলমের পুত্র কামাল উদ্দিনের বাড়ি।একটি অসমর্থিত সূত্র বলছে, ঘাতক ডাম্পারের চালকের পাশের সিটে বসা ছিল জনৈক এক ব্যক্তি। তবে স্হানীয়রা অনেকেই ধারণা করছেন ঐ ব্যক্তিটি কামাল উদ্দিন। তবে কোন দ্বায়িত্বশীল সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। সোমবার (১এপ্রিল) উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বাদি হয়ে দায়ের করা মামলার এজাহারে কামাল উদ্দিন সহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতনামা ৫/৬ জন। তবে এজাহারে উল্লেখ করা ৫ নং আসামী ছৈয়দ করিম (৩৫) নামে এক জন কে গ্রেফতার করেছে পুলিশ। মামলার এজাহারে উল্লেখ করা, ১নং আসামী ড্রাইভার বাপ্পিকে তার মালিক ২নং আসামী ছৈয়দ আলম এই হত্যাকান্ড ঘটাতে নির্দেশ দিয়েছিলেন। উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, আমি একজন সাহসি সহকর্মীকে হারালাম। তিনি আরো জানান, সাম্প্রতিক শুকনো মৌসুমে পাহাড়ের মাটি কাঁটার প্রবণতা বেড়ে যাওয়ায় বন অপরাধীদের দমনে মৃত্যুর আগ পযন্ত সক্রিয় ছিলেন সাজ্জাদ। এ কারণে তিনি প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানান, আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের তৎপরতা চলছে। রহস্য উদঘাটনে নিখুত তদন্তে স্বার্থ মাথায় রেখে এগুচ্ছি। তবে এর মধ্যে ৫নং আসামীকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত ; নিহত বিট কর্মকর্তার বাড়ি মুন্সিগঞ্জের গজালিয়া গ্রামে চিরনিদ্রায় শায়িত হন। রেখে গেছেন স্ত্রী ও নয়মাসের কন্যা সন্তান। তিনি ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট এর ১৬ ব্যাচের ছাত্র ছিলেন।