কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের অচেতন করে গিরি ধারীর নতুন বাড়ি, হুন্নিরবারগো বাড়ি ও রামমোহন মহাজন বাড়িতে লুট করেছে দুর্বৃত্তরা। এসময় ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এঘটনায় নারীসহ ৯জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। জানা যায়, সোমবার সকালে বাড়ির অন্যান্য বাসিন্দারা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অসুস্থরা হলেন, অসীম মজমুদর (৪৫), চিত্ত রঞ্জন মজুমদার (৬০), রাজীব মজুমদার (৩৫), জয়শ্রী মজুমদার (২২), হৃদয় মজুমদার (২৮), তপন মজুমদার (৫২), ঝিল্লী মজুমদার (২৫), সুমি মজুমদার (২৩), সঙ্গীতা মজুমদার (২৪)।অসুস্থ পরিবারের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার রাতে তারা পাতিলের খাওয়ার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠতে পারেনি কেউ। বিষয়টি প্রতিবেশিরা টের পেয়ে তাদের সবাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সেলিম জানান, কালকে রাতেই ঘটনায় অসুস্থ ৯জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। আশা করা যাচ্ছে, অতিদ্রুত তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে।